শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:৩৫ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিকার আপত্তিকর ছবি ইন্টারনেটে, যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের ফকিরহাটে প্রেমিকার আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে অনিক বসু (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) উপজেলার রাজপাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সকালে নিজের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে ফকিরহাট থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। প্রতারণার শিকার ওই তরুণী খুলনার একটি পলিটেকনিকে ডিপ্লোমার শিক্ষার্থী। গ্রেফতার অনিক বসু ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের অমল বসুর ছেলে।

মামলায় অভিযোগ করা হয়, গ্রেফতার অনিক বসুর সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে অনিক বসুকে তার ফেসবুকের পাসওয়ার্ড দেন। একসময় সম্পর্কের অবনতি ঘটলে অনিক তার প্রেমিকার ফেসবুক আইডি থেকেই বিভিন্ন রকম অশ্লীল পোস্ট করেন এবং তার আপত্তিকর ছবি ইন্টারনেটে ছেড়ে দেন। পরবর্তীতে ওই শিক্ষার্থী থানায় অভিযোগ করেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে আমরা অনিককে গ্রেফতার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনিককে আদালতে সোপর্দ করা হয়েছে। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়