শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১২:২০ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়লেখায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা

স্বপন দেব: মৌলভীবাজারে বড়লেখায় দায়ের আঘাতে রবিতা বাক্তি নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৯টায় উপজেলার নিউ সমনবাগ চা বাগানে এই ঘটনা ঘটেছে।

পুলিশ অভিযুক্ত প্রদীপ বাক্তি মিঠুনকে (৩০) আটক করেছে। নিহত রবিতা বাক্তি(৩২) উপজেলার নিউ সমনবাগ বাগানের বাসিন্দা অটোরিকশা চালক সুষেন বাক্তির স্ত্রী।

আটক প্রদীপ বাক্তি শনিবার (১৭ এপ্রিল) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে চা শ্রমিক প্রদীপ বাক্তি মিঠুন মামা (রবিতার শ্বশুর) ভাগ্য বাক্তির সঙ্গে ঝগড়া শুরু করে। একপর্যায়ে সে তার মামার ওপর হামলার চেষ্টা করেন। এসময় রবিতা বাক্তি শ্বশুরকে বাঁচাতে এগিয়ে এলে মিঠুন তার হাতে থাকা দা দিয়ে রবিতার পেটে আঘাত করে।

এতে রবিতা গুরুতর আহত হন। পরে রবিতাকে উদ্ধার করে চা বাগানের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা প্রদীপ বাক্তি মিঠুনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে এবং প্রদীপ কে আটক করে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ শনিবার বিকেলে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রদীপকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহত রবিতার স্বামী সুষেন বাক্তি প্রদীপের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়