শিরোনাম
◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২ ◈ ঈ‌দের পরই উত্তপ্ত হ‌চ্ছে সংসদ ও মাঠের রাজনীতি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১১:১২ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ১১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাজাহানপুরে প্রেমিকের সাথে অষ্টম শ্রেনীর ছাত্রী উধাও

আবদুল ওহাব: বগুড়ার শাজাহানপুরে আশা আকতার (১৪) নামে অষ্টম শ্রেনীর এক ছাত্রী তার প্রেমিকের হাত ধরে উধাও হয়েছে। সে উপজেলার বেতগাড়ী এলাকার আমিনুল ইসলামের মেয়ে এবং সাজাপুর ফুলতলা ফাজিল মাদরাসার অষ্টম শ্রেনীর ছাত্রী।

এ ঘটনায় শনিবার ১৭ এপ্রিল শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আশার প্রতিবেশীরা জানান, বেশ কিছুদিন আগে থেকে আশা উপজেলার আড়িয়া গ্রামের রুহুল আমীনের ছেলে নাঈম (১৮) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তবে করোনাকালে মাদরাসা বন্ধ থাকলেও ইন্নটারনেটে চুটিয়ে চলে তাদের প্রেম। দিনে দিনে নিবিড় ভালবাসার উত্তাল তরঙ্গে ভেসে যায় দুজনে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিন সুযোগ বুঝে প্রেমিক নাঈমের হাত ধরে বাড়ি ছেড়ে পলায়নকরে আশা। তুলকালাম উঠে এলাকাজুড়ে।
তবে প্রেমের সম্পর্ক অস্বীকার করে আশার স্বজনরা। তারা বলছেন, বিয়ে দেয়ার প্রশ্নই উঠেনা। মেয়েটিকে অপহরণ করা হয়েছে বিধায় তারা আইনের আশ্রয় নিয়েছেন। এক পর্যায়ে তারা প্রেমিক নাঈমের বাড়িতে গিয়ে হাজির হয় এবং আশাকে তাড়াতাড়ি বের করে দিতে পিতামাতার প্রতি চাপ প্রয়োগ করে।

এবিষয়ে শাজাহানপুর এসআই আরিফ জানান, প্রেমের সম্পর্কে আসক্ত হয়ে মেয়েটি তার প্রেমিকের সাথে পালিয়েছে।

তবে অভিযোগ পাওয়ার পর দ্রুত প্রেমিক নাঈমের বাড়িতে গিয়ে তাদের বাড়ি তালাবদ্ধ দেখে ফিরে এসেছি এবং এ ঘটনার অণুসন্ধান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়