শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৯:২৪ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের প্রধানমন্ত্রীর অনুরোধের পর অবশেষে বন্ধ হলো কুম্ভ মেলা

আসিফুজ্জামান পৃথিল: [২] জুনা আখড়ার প্রধান স্বামী আভদেশানন্দ গিরি শনিবার হরিদ্বারের এই জনসমাগম বন্ধ ঘোশষাণা করেন। ভারতে করোনা সংক্রমণ বাড়ছেই। এর মধ্যে এই ধর্ময়ি সমাবেশ ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নিউজ ১৮

[৩] গিরি বলেন, ‘অতিমারির ক্রমশ খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। আমরা এ কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। এই ঘোষণার কিছুক্ষণ আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুম্ভ মেলা বন্ধের অনুরোধ জানান। এনডিটিভি

[৪] তবে মেলাটি এমনিতেই শেষের পথে ছিলো। আর একটি মাত্র শাহি স্নান বাকি ছিলো মেলাটিতে। এর মধ্যেই ভারতের সুপার স্ট্রেডার ইভেন্টে পরিণত হয়েছিলো কুম্ভ মেলা। টাইমস অব ইন্ডিয়া

[৫] এর কয়েক ঘণ্টা আগে গিরি বলেছিলেন, ‘বিশ্বাস অনেক বড় জিনিস। তবে মানব জীবন আরও বড়। আমাদের মনে রাখতে হবে করোনার আগের স্ট্রেইনটি বর্তমানটির মতো আক্রমণাত্মক ও প্রাণঘাতি ছিলো না। তাই ভক্তদের প্রতি অনুরোধ, আপনারা সীমিত পরিসরে মেলায় আসুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়