শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৮:৫৬ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় পিকআপ উল্টে নিহত ১, আহত ৪

নুরুল করিম: বান্দরবানের লামা উপজেলায় একটি উন্নয়ন কাজের বালু সরবরাহে নিয়োজিত একটি পিকআপ গাড়ি উল্টে মো. মানিক (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো ৪জন। শনিবার বিকালে উপজেলার গজালিয়া-লামা সড়কের নাপিতের ঝিরি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মানিক গজালিয়া ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকার শাহ আলমের ছেলে। গুরুতর আহতরা হলেন- গাইন্দ্যা পাড়ার বাসিন্দা অংহ্ণা মার্মার ছেলে অংচিশে মার্মা (৩০), ধুংছাই মার্মার ছেলে সুছাংপ্রু মার্মা (৩৫), চিনাপ্রু মার্মার ছেলে সুইহ্লাচিং মার্মা (৪০) ও চালক মো. এনাম (৪০)।

সূত্র জানায়, উপজেলার দুর্গম পাহাড়ি গজালিয়া বাজার এলাকার একটি উন্নয়ন কাজের বালু পরিবহন শেষে পিকআপ গাড়িটি শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কের নাপিতের ঝিরি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে গাড়িটি থাকা চার শ্রমিকসহ চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শ্রমিক মো. মানিককে মৃত ঘোষনা করেন। এছাড়া আহত শ্রমিক অংচিশে মার্মা ও সুইহ্লাচিং মার্মার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। এদিকে দূর্ঘটনার পর আহত গাড়ি চালক মো. এনাম কৌশলে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

পিকআপ উল্টে হতাহতের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দূর্ঘটনায় পতিত পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়