শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুডপান্ডার কর্মচারীকে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

ইসমাঈল ইমু: [২] সচেতন এক নাগরিক ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেইসবুক পেইজ’ এর ইনবক্সে মোবাইলে ধারনকৃত একটি ভিডিও পাঠান। ভিডিওতে দেখা যায়, সাভারের বনপুকুল এলাকায় এক স্থানীয় ব্যক্তি ফুডপান্ডার এক ডেলিভারী ম্যানকে বেধড়ক মারধর করছেন। এ ভিডিওটি দেখার সাথে সাথেই মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং সাভার থানার ওসি এ এফ এম সায়েদকে নির্দেশনা দেয় এই বিষয়ে ত্বরিৎ ব্যবস্থা গ্রহন করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে।

[৩] সাভার থানার ওসি প্রাথমিক তদন্তে জানতে পারে, ফুড পান্ডার উক্ত কর্মচারী অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অর্ডারকৃত খাদ্য পৌঁছে দিতে এসেছিলেন। অভিযুক্ত শাহিদুর রহমান সুজন তাকে বাড়ির উপরে গিয়ে প্যাকেটটি দিয়ে আসতে বলে। কিন্তু, ফুডপান্ডার কর্মচারী তার সাইকেল চুরি যেতে পারে এই ভয়ে অভিযুক্তকে বাড়ির নীচ থেকে অর্ডারকৃত খাবারের প্যাকেটটি সংগ্রহ করার অুনরোধ করে। অভিযুক্ত ব্যক্তি রেগে গিয়ে নীচে নেমে তাকে বেধরড়ক মারপিট করতে থাকে। এই ভিডিওতে ফুডপান্ডার কর্মচারীর গায়ে আরো একজনকে হাত তুলতে দেখা যায়।

[৪] প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ অভিযুক্তকে শনিবার গ্রেপ্তার করে। অভিযুক্ত সুজন একজন সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। এলাকায় প্রভাবশালী হওয়ায় ভিডিও ধারনকারী ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার পোস্টটি সরিয়ে নিতেও বাধ্য হয়েছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়