শিরোনাম
◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মো. বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে যার অনুমান মূল্য ২০,০০০ টাকা।

[৩] শনিবার তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার সানারপাড় মদিনা ট্যাংকি রোডস্থ এলাকা থেকে পুলিশের উপস্থিতি টের পেইয়া পালানোর সময় গাঁজা সহ তাদের গ্রেফতার করা হয়েছে।

[৪] গ্রেফতারকৃতরা হল- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মধ্য সানারপাড় এলাকার মোঃ হাজী আব্দুল মোতালেবের ছেলে মোঃ কাজী আলমগীর হোসেন (৩৮) ও ডেমরা থানার সানারপাড় লন্ডন মার্কেট এলাকার মোঃ লিটন এর ছেলে মোঃ রুবেল (২৮) শুক্রবার দিবাগত রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন ডেমরা থানা পুলিশ।

[৫] বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার সাব-ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান মিয়া বলেন, গ্রেফতার মাদক চোরাকারবারিরা ভ্রাম্যমাণ ভাবে ডেমরা ও ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক বেচাকেনা করতো ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়