শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১

জিয়া উদ্দিন: [২] বরগুনার আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের রসুলপুর নামক এলাকায় যান্ত্রিক ত্রুটির কারনে মুরগী বোঝাই একটি ব্যাটারী চালিত অটো গাড়ী উল্টে সড়কের পাশে পরে চালক কামাল (৩৫) নিহত হয়েছে। এসময় ওই গাড়ীতে থাকা অপর আরোহী রাজু (২০) আহত হয়েছে। উভয়ের বাড়ী পার্শ্ববর্তী তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের করমজাতলা ও পশ্চিম ঝাড়াখালী গ্রামে।

[৩] পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানাগেছে, লকডাউনের কারনে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তালতলী থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে মুরগী বোঝাই একটি ব্যাটারী চালিত অটো গাড়ী আমতলী- তালতলী আঞ্চলিক সড়কের রসুলপুর নামক স্থানে পৌছলে গাড়িটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। হঠাৎ চলন্ত গাড়ীটির চাকা জ্যাম হয়ে যায়।

[৪] এসময় চালক কামাল গাড়িটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে উল্টে সড়কের পাশে পড়ে যায় এবং গাড়ির নিচে চাপা পড়ে চালক কামাল ঘটনাস্থলেই নিহত হয়। অপর আরোহী রাজু গুরুত্বর আহত হয়। সে সময় আহত রাজুর ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

[৫] হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক চালক কামালকে মৃত্যু ঘোষণা করেন। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। আজ (শনিবার) সকালে নিহত কামালের পরিবারের আপত্তির কারনে লাশ ময়না তদন্ত ছাড়া তাদের কাছে হস্তান্তর করেছে আমতলী থানা পুলিশ।

[৬] আহত রাজু জানায়, মুরগী নিয়ে বরিশাল যাওয়ার পথে পথিমধ্যে গাড়ীর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। হঠাৎ চলন্ত গাড়ীর চাকা জ্যাম হয়ে উল্টে গাড়িটি সড়কের পাশে পড়ে গিয়ে চাপায় কামাল মারা যায়।

[৭] আমতলী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবারের আপত্তির কারনে লাশ ময়না তদন্ত ছাড়া তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ