শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারিতে দরিদ্রের তালিকায় যুক্ত হয়েছে প্রায় ১ কোটি ৬৪ লাখ মানুষ, চাকরি হারিয়েছেন ৩ শতাংশ শ্রমিক

শরীফ শাওন: [২] সিপিডি ও বিলসের যৌথ গবেষণা প্রতিবেদনে বলা হয়, শ্রমনির্ভর দরিদ্র এ দেশে করোনার অতিমহামারিতে দারিদ্রের হার ক্রমশ বেড়ে ২০ শতাংশ থেকে বেড়ে ৩৩ শতাংশ হয়েছে। দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে শহর অঞ্চলের ৬৯ শতাংশ কর্মজীবী মানুষ।

[৩] বিশ্ব ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, এসময়ে মানুষের আয় কমেছে ৩৭ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৪২ এবং চট্টগ্রামে ৩৩ শতাংশ। বেতননির্ভর মানুষের আয় কমেছে ৪৯ শতাংশ।

[৪] শনিবার ওয়েবিনারে সিপিডির গবেষণা বিষয়ক পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, শহর অঞ্চলে ইনফরমাল ইকোনোমি থেকে ৬.৭৮ শতাংশ মানুষ কর্মসংস্থান হারিয়েছে। উচ্চ পর্যায়ে চাকরি হারিয়েছে ১ কোটি ১১ লাখ থেকে ২ কোটি ৫ লাখ মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি চাকরি হারিয়েছেন এসএমই ও ইনফরমাল সেক্টর থেকে।

[৫] এশিয়া ফাউন্ডেশনের তথ্য অনযায়ী, ৫০ শতাংশ নারী উদ্যোক্তা তাদের প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছেন।

[৬] সিপিডি বলছে, কম আয়ের শ্রমিকরা সবচেয়ে বেশি আর্থিক জটিলতায় পড়েছেন। বিলসের দেয়া তথ্য মতে, খাদ্য খরচ কমাতে বাধ্য হয়েছেন শহরের ৩২ শতাংশ ৮৭ শতাংশ বস্তিবাসী।

[৭] প্রতিবেদনে বলা হয়, করোনার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে দেশীয় শিল্প, নির্মাণ, পরিবহন, পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসা, খাদ্য ও ব্যক্তিগত সেবা। মধ্যম পর্যায়ে ঝুঁকিতে আর্থিক খাত, অভ্যন্তরীণ পরিষেবা, আবাসন ও শিক্ষা খাত। এছাড়া কম ঝুঁকিতে কৃষি, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ খাত।

 

  • সর্বশেষ