শিরোনাম
◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে গাছের চাপায় জেলের মৃত্যু

সৌরভ ঘোষ : [২] উলিপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে কালবৈশাখী ঝড়ে গাছের চাপা পড়ে মমির উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের শ্যামপুর কুমার পাড়া এলাকায়।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র মমির উদ্দিন বাগুয়া অনন্তপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে শ্যামপুর কুমার পাড়ার কাছে পৌঁছালে, আকস্মিক কাল বৈশাখির ঝড়ের তান্ডবে একটি ইউক্লিপ্টাস গাছ মমির উদ্দিনকে চাপা দেয়। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মমির উদ্দিন ৪ সন্তানের জনক ও পেশায় একজন জেলে বলে জানা গেছে।

[৪] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

[৫] উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়