শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফাহাদ রহমান: [২] শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংগর সিএনজি স্টেশন থেকে তাদের আটক করা হয়।

[৩] আটককৃত দুই মাদক ব্যবসায়ী উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সাহেবনগর গ্রামের জাকির হোসেনের ছেলে সোহাগ (২৫) ও হায়দরাবাদ গ্রামের জামাল মিয়ার ছেলে হাবিবুর রহমান ওরফে তুষার (২২)।

[৪] বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় মুরাদনগর সার্কেলের তদারকিতে এস.আই শাহনাজ ও এ.এস.আই জুয়েলসহ সঙ্গীয়ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেটংগর সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার তল্লাশী করে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সোহাগ ও তুষারকে আটক করা হয়।

[৫] এ ঘটনায় শনিবার দুপুরে মাদক ব্যবসায়ী সোহাগ ও তুষারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়