শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:২৮ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় কর্মী ছাঁটাই না করে নিজের পকেট থেকে বেতন দিচ্ছেন নেইমার

স্পোর্টস ডেস্ক: [২]করোনা ভাইরাসের ধাক্কায় প্রবলভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ব্রাজিল।। দেশের এই সংকটময় অবস্থায় নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসেছেন বিশ্ব ফুটবলের সফলতম দেশটির কৃতি ফুটবলাররা। যাদের মধ্যে অন্যতম নেইমার জুনিয়র। যিনি প্রায় এক বছর ধরে কোনো কাজ না করিয়েই, নিজ প্রতিষ্ঠানের ১৪২ জন কর্মীকে পূর্ণ বেতন দিচ্ছেন।

[৩]অসহায় ও দুস্থ শিশুদের দেখভালের জন্য নেইমার জুনিয়র ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেছেন নেইমার। যেটি ব্রাজিলের প্রেইয়া গ্রান্দে অঞ্চলে প্রায় ৩ হাজার শিশুর দেখভাল করে থাকে। কিন্তু করোনার কারণে গতবছরের মার্চ থেকে এখনও পর্যন্ত বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটি।

[৪]তবে কাজ বন্ধ থাকলেও, বন্ধ নেই নেইমারের এই প্রতিষ্ঠানের ১৪২ জন কর্মীর বেতন। করোনাভাইরাসের ধাক্কায় কার্যত বেকার হয়ে গেলেও, এই প্রতিষ্ঠানে কর্মরত ১৪২ জনের বেতনের পুরোটাই পরিশোধ করে যাচ্ছেন নেইমার। করোনার দোহাই দিয়ে বেতনের এক অংশও কাটেননি তিনি।

[৫]আর এ কাজের জন্য প্রতি মাসে প্রায় ৯০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১ লাখ টাকা) খরচ হচ্ছে নেইমারের। যা পুরোটাই তিনি নিজের পকেট থেকে দিচ্ছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন নেইমারের মুখপাত্র ও বাবা নেইমার সিনিয়র।

[৬]তিনি বলেছেন, ‘আমি এবং আমার পরিবার পুরো বিষয়টি সামাল দিচ্ছি। এখানের ১৪২ জন কর্মীর সবাই তাদের বেতন এবং অন্যান্য সুবিধাদি শতভাগ পাচ্ছে। আমরা নিজেদের অর্থ-সম্পদ থেকে এর ব্যবস্থা করেছি। এই প্রতিষ্ঠানের কর্মীদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। এটা আমরা দেখছি। যত দিন এই মহামারি চলবে, তত দিনই দেখব।’- গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়