শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান দলকে ভিসা দেওয়ার সিদ্বান্ত ভারত সরকারের

স্পোর্টস ডেস্ক: [২] অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের আসর। তবে রাজনৈতিক চাপানউতোরকে কেন্দ্র করে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছিল পাকিস্তান দলের অংশগ্রহণ। তবে বাবর আজমদের ভিসা সংক্রান্ত কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না। ভারতে সরকারের পক্ষ থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা দেওয়ার অনুমতির কথা বিসিসিআইয়ের সভায় জানান জয় শাহ।

[৩] বোর্ডের অ্যাপেক্স কমিটির এক কর্মকর্তা জানান, পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে গেছে বলে জানান জয় শাহ। কিন্তু পড়শি দেশের সমর্থকরা সীমা অতিক্রম করে এ দেশে বিশ্বকাপে নিজের দলকে সমর্থন করতে পাড়বে কিনা সেই বিষয়ে সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সঠিক সময়ে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দ্রুতই আইসিসিকে আমাদের তরফে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হবে বলে আশ্বাস দেন বিসিসিআই সচিব।

[৪] দুই পড়শি দেশের রাজনৈতিক উত্তেজনার ফলে বহু বছর ধরেই কোন দ্বি-পাক্ষিক সিরিজ খেলে না ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। একমাত্র আইসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হয় দুই দল। এই নিয়ে বারংবার বিভিন্নমহল থেকে আক্ষেপ প্রকাশ করা হলেও মেলেনি কোনও সমাধান। তাই টি-২০ বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা যে তুঙ্গে থাকবে, সে বিষয়ে কোন দ্বিমত নেই। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়