শিরোনাম
◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী ◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০১:৪৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০বছরে ২৩০০ সেনার প্রাণ, ১ লাখ কোটি ডলার ব্যয়, খালি হাতে আফগান ছাড়ছে যুক্তরাষ্ট্র

আসিফুজ্জামান পৃথিল : [২] ২০ বছর পর মার্কিন আর ব্রিটিশ সেনারা আফগানিস্তান ছাড়ছে। ১১ সেপ্টেম্বরের মধ্যে আড়াই থেকে সাড়ে ৩ হাজার মার্কিন সেনা দেশটি ত্যাগ করবেন। ৭৫০ ব্রিটিশ সেনাও একই কাজ করতে যাচ্ছে। মার্কিন ব্রিটিশ সেনারা আফগানিস্তানে হামলা চালিয়ে তালিবান সরকারকে উৎখাত করে পছন্দের সরকার বসিয়েছেন, তালিবানদের অস্থায়ীভাবে তাড়িয়েছেন। কিন্তু আসলে কি তারা কিছু অর্জন করতে পেরেছেন? বিবিসি

[৩] এই ২০ বছরে ২৩০০ মার্কিন সেনা প্রাণ দিয়েছেন। আহত হয়েছেন ২০ হাজারের বেশি। ৪৫০ এর বেশি ব্রিটিশ সেনাও জীবন দিয়েছেন। অন্য দেশের আরও কয়েকশ সেনারও প্রাণ গেছে। আফগান নিরাপত্তা বাহিনী হারিয়েছে ৬০ হাজার সদস্য, বেসামরিকের সংখ্যা এর দ্বিগুণ। আর মার্কিন করদাতাদের পকেট থেকে খসেছে প্রায় ১ ট্রিলিয়ন ডলার।

[৪] জেষ্ঠ্য সামরিক সূত্রগুলো অবশ্য বলছে এই ২০ বছরে আফগানিস্তান থেকে একটিও আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা পরিকল্পনা করা হয়নি। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত যা নিয়মিতই হতো। সে হিসেবে পশ্চিমা সামরিক জোট একরকম সফল। কিন্তু আফগানিস্তানে কি রক্তপাত বন্ধ হয়েছে? খোদ আফগানরাই শঙ্কায় আছেন মার্কিন সেনারা চলে গেলে দেশটিতে গৃহযুদ্ধ বেঁধে যাবে।

[৫] বাস্তবতা হলো, এই প্রাণ ও আর্থিক ক্ষতি সম্ভাব্য ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই আনেনি। যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে কিছুই পায়নি, ইরাক থেকেও না। আফগানিস্থানও ছাড়তে হচ্ছে কফিনের মিছিল নিয়ে। আমু দরিয়ার পাড়ে কোনও বিদেশি পতাকা টেকে না, এই প্রবাদ আবারও সত্যে পরিণত করে হুন, মোঙ্গল, পার্সি, সোভিয়েতদের পর ফিরে যাচ্ছে মার্কিনিরাও।

 

  • সর্বশেষ