শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই শ্রমিক, আহত-১৫

আসাদুজ্জামান: [২] সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার শুভাষিনী এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে দুই জন ইট ভাটা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শনিবার ভোর রাতে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবু বক্কর কারিকরে ছেলে মুন্না কারিকর (৩৫) ও একই গ্রামের বাহার আলী গাজীর ঘরজামাই শফিকুল ইসলাম (৫০)।

[৪] আহতরা সবাই সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার জাফরপুর ও তারালী গ্রামের বাসিন্দা এবং দু’জন খুলনা জেলার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের বাসিন্দা।

[৫] তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, জেলার কালিগঞ্জ উপজেলার শতাধিক শ্রমিক শরিয়তপুরের বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। রাতে তাদের অনেকেই পিকআপে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার শুভাষিনী এলাকায় তাদের বহনকারী পিকআপটি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

[৬] এতে কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের মুন্না ও শফিকুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আহত হন কমপক্ষে ১৫ জন ইট ভাটা শ্রমিক। হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন বলে ওসি জানান। সম্পাদনা: জেরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়