শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ স্বামী সমাদরের দিন

ডেস্ক রিপোর্ট: সংসারের হাল যদি থেকে থাকে, তা তো অনেকটা স্বামীকেই দক্ষ হাতে সামলাতে হয়। তাই তো স্বামীর শ্রম, সময় এবং কাজকে মূল্যায়ন করার ভাবনা থেকেই উৎপত্তি হয় এই দিনের। ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্বামীর কাজের মূল্যায়নের এই দিবস ঠিক কবে, কোথায় পালন শুরু হয়েছিল, তা বলা কঠিন। সাধারণত প্রতিবছরের এপ্রিলের তৃতীয় শনিবার এটি পালিত হয়।

স্বামী সমাদরের এই দিবসে সমাদর পেতে স্বামীর ভেতর বেশ কিছু গুণ থাকা জরুরি। যেমন স্বামী অত্যন্ত পরিশ্রমী হবেন, তিনি একজন নিঃস্বার্থ প্রেমিক ও বন্ধু হবেন, স্ত্রীকে খুশি রাখতে পারবেন, হাসাতে পারবেন এবং স্ত্রীর স্বপ্ন পূরণে হবেন যথেষ্ট সহায়ক ও আন্তরিক। এই পর্যায়ে স্বামীদের বলছি, কতগুলো বিষয় আছে, যা স্ত্রীদের বিরক্তির উদ্রেক করে। সেগুলো এড়িয়ে চলুন।

প্রিয়তম স্বামীর জন্য আজকের দিনে তাঁকে কোনো উপহার দিতে পারেন। তাঁর পছন্দের কোনো খাবার রান্না করে খাওয়াতে পারেন। করোনাবদ্ধ দিনমান স্বামীকে দিতে পারেন ভালোবাসাবাসির আনন্দময় সময়।

সবশেষে আরেকটি তথ্য দিয়ে রাখছি। মাস কয়েক পরই আসছে ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ অর্থাৎ স্ত্রী সমাদর দিবস। সেপ্টেম্বরের তৃতীয় শনিবারে এই দিবস। ফলে স্ত্রী সমাদরের প্রস্তুতিও নিয়ে রাখতে পারেন দায়িত্বশীল স্বামীরা। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়