শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:১৮ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেন উইলিয়ামসন কি চোটে ভুগছেন না দল থেকে বাদ পড়েছেন?

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএলের প্রথম দুটি ম্যাচেই মিলেছে পরাজয়। দুর্বল ব্যাটিং লাইন আপের দশা ফেরাতে দাবি উঠেছে তাকে দলে ফেরানোর। হালকা অনুশীলনে ফিরলেও এখনো সম্পূর্ণভাবে চোট সারিয়ে উঠতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদ দলের তারকা ব্যাটসম্যান ও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
[৩] গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে কনুইয়ে আঘাত পান উইলিয়ামসন। সেই চোটের কারণেই সানরাইজার্সের হয়ে প্রথম দু’টি ম্যাচে মাঠে নামা হয়নি তার। তবে এখনও সম্পূর্ণভাবে সুস্থ না হলেও পুনর্বাসন সঠিক দিকেই যাচ্ছে এবং শিগগিরই মাঠে ফিরবেন কেন। সানরাইজার্সের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ব্যাথা কাটিয়ে, সুস্থ হয়ে মাঠে ফেরার লড়াই সঠিক পথেই এগোচ্ছে। ব্যাথা থেকে মুক্তি পাওয়াই এখন আমাদের প্রধান উদ্দেশ্য।
[৪] ব্যাথা কামানোর পক্রিয়ার পাশাপাশি হালকা অনুশীলনও করছি আমরা। সব ঠিকঠাক চললে হয়ত আগামী সপ্তাহেই আমায় মাঠে সুস্থ অবস্থায় দেখা যাবে। আশা করছি খুব দ্রুতই চোট সারিয়ে ফিরবো। টি-টোয়েন্টিতে প্রচলিত পাওয়ার গেমের মালিক না হলেও, আইপিএলে কিউই অধিনায়কের রেকর্ড তাবড় তাবড় ব্যাটসম্যানদের পিছনে ফেলে দেবে। ৩৯.৪৮ রানের গড় আর প্রায় ১৩৯ রানের স্ট্রাইক রেট তার জাত চেনাতে যথেষ্ট। কেনের মতো ব্যাটসম্যান, যে কোন দলেরই সম্পদ। তার অনুপস্থিতি নড়বড়ে দেখিয়েছে সানরাইজার্সের মিডল অর্ডার নিয়ে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়