শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:০৩ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৯:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালে সন্তানের জন্ম, বিকেলেই করোনা আক্রান্ত মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা। শুক্রবার বিকেলে রাজধানীর ইম্পালস হাসপাতালে মারা যান তিনি।

একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা বলেন, ৩২ বছরের রিফাত সুলতানা একাত্তর টেলিভিশনের শুরু থেকেই কর্মরত ছিলেন। এখানে যোগদানের পর তার বিয়ে ও জমজ দুই ছেলে সন্তানের জন্ম হয়। তাদের বয়স দুই বছর।

ফারজানা রূপা বলেন, রিফাত করোনা পজিটিভ ও গর্ভবতী ছিলেন। এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালে, পরে সেখান থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উত্তরার কেসি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে তাকে ইম্পালস হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়। কন্যাসন্তানটি এখন আরেক বেসরকারি এভার কেয়ার হাসপাতালে রয়েছে। বিকেল তিনটা থেকে সাড়ে তিনটার দিকে রিফাতের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ফারজানা রূপা আরও বলেন, রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামও ৭১ এ কাজ করেন। নাজমুল নিজেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার সকালে তাকে বাসায় নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন রিফাতের শাশুড়ি।

ফারজানা রূপা বলেন, হাসপাতাল থেকে রিফাত সুলতানাকে আল মারকাজুলে নেওয়া হচ্ছে। সেখান থেকে বনশ্রীর বাসায় নেওয়া হবে। বাসা থেকে রিফাতের মরদেহ একাত্তর টেলিভিশন কার্যালয়ে নেওয়ার পর সেখানে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

  • সর্বশেষ