শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাঁথিয়ায় হত্যা মামলার আসামিদের বাড়ী ভাঙচুর

আবুল কালাম : [২] পাবনার সাঁথিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় অপর পক্ষের বাড়ীঘর ভাংচুর লুটপাটের ঘটনা ঘটে। গতকাল বিকেলে লুট হওয়া একটি গরু সাঁথিয়ার এক যুবলীগ নেতার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

[৩] পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার দয়ারামপুর গ্রামের তাজমল মেম্বর গ্রুপ ও এনামুল হক শশী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২৫ মার্চ দুপক্ষের সংঘর্ষে নাজির হোসেন নামের একজন নিহত হয়। এঘটনার পর নিহতের স্বজনেরা প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। লুটপাটের ৩টি গরু উপজেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক দাবীদার ও জোড়গাছা ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান লাভলুর বাড়িতে রয়েছে মর্মে খবর পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২টি গরু সরিয়ে ফেলে। পরে পুলিশ ১টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে।

[৪] এবিষয়ে সাঁথিয়া উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মিজানুর রহমান উকিল বলেন, জেলা কমিটি সভাপতি ও সাধারন সম্পাদক পদ ছাড়া অন্য পদ অনুমোদন দেননি। লাভলুর পদের বিষয়ে তার জানা নাই।

[৫] এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ১টি গরু রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়