শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে শহরের সংযোগ সড়কগুলো বন্ধ করে দিলো পুলিশ

সোহাগ হাসান :[২] কঠোর বিধিনিষেধ মেনে চলতে ও কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণের ঝুঁকি কমাতে এবং অকারনে শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতে সিরাজগঞ্জ শহরের প্রধান দুটি সড়ক এস.এস.রোড ও মুজিব সড়কের সংযোগ সড়ক গুলো বন্ধ করে দিচ্ছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

[৩] বৃহস্পতিবার (১৫) এপ্রিল সন্ধ্যার পরে এই কার্যক্রম শুরু করেন জেলা পুলিশ। রাতে সরেজমিনে শহরের এস.এস.রোড ও মুজিব সড়ক ঘুরে দেখা গেছে এস.এস.রোড সড়কস্থ সংযোগ সড়ক টুকু ব্রিজ হয়ে গোশালা সড়ক বাশ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে ও একই সড়কস্থ মুক্তিযোদ্ধা গলিতে বাশ দিয়ে রাস্তা বন্ধের কাজ চলছে। পর্যায়ক্রমে নির্ধারিত সকল সড়কগুলোই এভাবে বন্ধ করে দেয়া হবে বলে জানান সেখানে কর্মরতরা।

[৪] এবিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার পিপিএম জানান, অনেকেই অকারণে মহল্লার মোড় দিয়ে শহরে ঢুকছে শুধু মাত্র কৌতুহলী হয়ে।

[৫] অকারণেই অনেক রিকশা শহরে ঢুকছে। কঠোর বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণের ঝুঁকি কমাতে এবং অকারনে শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করণের পাশাপাশি মানুষকে অকারণে বাড়ি থেকে বের হতে নিরুৎসাহিত করতেই এই কার্যক্রম।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়