শিরোনাম
◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে? ◈ পরমাণু যুদ্ধের ভয় কি হারিয়ে ফেলছে বিশ্ব? ◈ দুবাই মেরিনা-পাম জুমেইরাহয় সম্পদ: দুদকের তালিকায় ৭৩ বাংলাদেশি ◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়?

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০১:৩৫ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর উত্তরখানে মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিকের বাবা আহত

মাসুদ আলম : [২] বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁচকুড়ার আক্তারটেকে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলামের ছেলে সাংবাদিক নুরুল আমিন হাসান বাদি হয়ে সাদ্দাম ও সায়েদ আলীকে আসামি করে উত্তরখান থানায় একটি মামলা করেন। হাসান আজকের পত্রিকার সাংবাদিক।

[৩] নুরুল আমিন হাসান বলেন, আমার বাবা সাইফুল ইসলাম পেশায় ব্যবসায়ী। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার শেষ করে মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যান। বাসায় ফেরার পথে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদ্দাম ও সায়েদ আলী তার পথরোধ করে দাঁড়ায়। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাদ্দাম ও সায়েদ আলী তাদের সহযোগীদের নিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে পরে আত্মীয়-স্বজন বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

[৪] তিনি আরও বলেন, হামলায় আমার বাবার মাথা ও ডান হাতের আঙুল ফেটে গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

  • সর্বশেষ