শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিসিবির পণ্য বিক্রিতে স্বজনপ্রীতির অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি:[২] হবিগঞ্জের বাহুবলে টিসিবির পণ্য বিক্রিতে স্বজনপ্রীতির উঠেছে এলাকার হতদরিদ্র পরিবারের লোকজন টিসিবির পণ্য না পেয়ে অনেকেই কালি হাতে ফিরে যেতে দেখা গেছে, সাধারণ মানুষের অভিযোগ, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখে তারা অল্প মূল্যে টিসিবির পণ্য কিনতে আসেন,কিন্তু লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তাদেরকে মালামাল শেষ হয়ে গেছে বলে জানান  এ নিয়ে বাহুবলের সর্বাত্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

[৩] উল্লেখ্য যে গত বছর এভাবেই লোক দেখানোর কিছু মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়,এসময় মালামাল শেষ হয়ে গেছে বলে সাধারণ মানুষকে জানিয়ে দেয়া হয়, পরবর্তীতে এমন অভিযোগের ভিত্তিতে বাহুবল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়, এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি দোকান থেকে টিসিবির প্রায় শত লিটার তেল জব্দ করা হয়, টিসিবির অবৈধ মালামাল রাখার দায়ে দোকান মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বাহুবল উপজেলা সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল।

[৫] সেখানে বাহুবল টু মৌচাক রোডের মাঝামাঝি স্থানে একটি ঘরে অতি গোপনে টিসিবির পণ্য বিক্রি করা হয়, এসময় টিসিবির মালামাল না পেয়ে অনেকেই খালি হাতে ফিরে যেতে দেখা যায়।

[৬] এদিকে বাহুবল উপজেলার সর্বত্র একটি আলোচনা চলছে দিন মজুর থেকে সাধারণ মানুষরা সবাই মিলে সর্বোপরি চান যেন বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা যেমন করে বালু খেকুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকার পরিবেশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিয়েছেন, তেমনি এই মহামারীর সুযোগে যারা তাদের স্বার্থের জন্য দূর্নীতি ও অনিয়ম করছে তাদের অনিয়মের বিরুদ্ধে কঠোর হস্থক্ষেপ কামনা করছেন।

[৭] এ ব্যাপারে, বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার জানান, এ বিষয়ে তিনি নিজে তদারকি করেছেন এবং ঘটনার সত্যতা প্রমাণিত হলে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ