শিরোনাম
◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:৫১ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাল্লার নওয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় আরো একজন গ্রেফতার

জাকারিয়া হোসেন: [২] গত ১৭ মার্চ শাল্লা উপজেলার নওয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িক হামলার ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে শাল্লা থানার পুলিশ।

[৩] বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার হবিবপুর ইউনিয়নের দাড়াইন বাজার থেকে এই আসামি গ্রেফতার করা হয়।

[৪] গ্রেফতারকৃত ব্যাক্তি কাশিপুর গ্রামের মৃত মৌলভী রহমত উল্লাহর ছেলে কুতুব আলম (৩৮)

[৫] পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দাড়াইন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কুতুব আলম মামলার এজাহারভুক্ত আসামি না হলেও ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।

[৬] এই বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ নুর আলম জানান, কুতুব আলমকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়