শিরোনাম
◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী ◈ ১০ বার ভূমিকম্প ১ মাসে, যে বার্তা দিচ্ছে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০১:৪৪ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিডে সাংবাদিক মৃত্যুর দিক থেকে বাংলাদেশ বিশ্বে ষষ্ঠ

নিউজ ডেস্ক : জেনেভাভিত্তিক সংগঠন প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) সম্প্রতি বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাসে সাংবাদিক মৃত্যুর দিক থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

গেলো ১৩ এপ্রিল প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়- বিশ্বব্যাপী ৭৪ টি দেশে কোভিডে এক হাজারেরও বেশি সাংবাদিক মারা গেছেন। মহামারিতে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ২.৫ জনের বেশি সাংবাদিক মারা যাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেলো বছরের ১ মার্চ থেকে এ বছরের ১০ এপ্রিল পর্যন্ত বিশ্বের ৭৪টি দেশে কোভিডে ১,০৬০ জন সাংবাদিক মারা গেছেন। এ বছরের মার্চ ছিল সবচেয়ে রক্তাক্ত। মোট ৯৩ জন সাংবাদিক ওই মাসে মারা যান।

সাংবাদিক মৃত্যুর দিক থেকে বিশ্বের শীর্ষ ২০ দেশ-

ব্রাজিল ১৭২

পেরু ১৩৮

মেক্সিকো ৯৩

ভারত ৬৩

ইতালি ৫১

বাংলাদেশ ৪৮

যুক্তরাষ্ট্র ৪৬

ইকুয়েডর ৪৫

কলম্বিয়া ৪০

যুক্তরাজ্য ২৮

ডমিনিকান রিপাবলিক ২৭

পাকিস্তান ২৫

তুরস্ক ২১

ইরান ২১

পানামা ১৬

রাশিয়া ১৫

স্পেন ১৫

ভেনেজুয়েলা ১৫

বলিভিয়া ১৪

ইউক্রেন ১৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়