শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০১:৩৭ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোর থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিউজ ডেস্ক : হরিপুরে গ্যাস পাইপলাইনের ভালভ প্রতিস্থাপন কাজের জন্য নারায়ণগঞ্জ, ফতুল্লা, মুন্সিগঞ্জ, হরিপুর, কাঁচপুরসহ আশপাশের এলাকায় আজ শুক্রবার (১৬ এপ্রিল) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হরিপুরে ভালভ প্রতিস্থাপন কাজের জন্য শুক্রবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস না থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জ বিসিক, পঞ্চবটি, মুক্তারপুর এলাকা, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ বিসিক, রেকাবী বাজার, শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজি ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা ও আশপাশের এলাকা।

এছাড়া হরিপুর, কুতুবপুর, কাঁচপুর, মদনপুর, বন্দর এলাকা, কেওডালা, নাঙ্গলবন্দ ও এর আশপাশের এলাকার কিছু কিছু স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়