শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ১২:৪৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্সফোর্ডের টিকা বন্ধের সংবাদ সম্মেলনে জ্ঞান হারালেন স্বাস্থ্য কর্মকর্তা (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর অল্প সংখ্যক মানুষের রক্ত জমাট বাঁধার গুরুতর অভিযোগ তুলে এক মাস আগে এর ব্যবহার স্থানীয়ভাবে স্থগিত করেছে ডেনমার্ক। গতকাল বুধবার এই টিকার ব্যবহার একেবারে বন্ধ করে দেয় দেশটি।

টিকা বন্ধের বিষয়ে ডেনমার্কের একজন স্বাস্থ্য কর্মকর্তা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসে অজ্ঞান হয়ে পড়ে যান মাটিতে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডেনমার্কের ঔষধ সংস্থার প্রধান তানজা এরিচসেন দেশটিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ব্যবহার বন্ধ করার সিদ্ধান্তের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের সময় অজ্ঞান হয়ে পড়ে যান।

ভিডিওতে দেখা যায়, তানজা পড়ে গেলে সামনে উপস্থিত সাংবাদিকরা হতভম্ব হয়ে যান এবং তাকে সহায়তা করতে ব্যস্ত হয়ে পড়েন। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন ডেনমার্কের ঔষধ সংস্থার প্রধান তানজা এরিচসেন এখন সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়