শিরোনাম
◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর ◈ গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব, টানা বাড়ছে অপরিশোধিত তেলের দাম ◈ মধ্যপ্রাচ্যের সংঘাত: কে কার মিত্র, কে কার প্রতিপক্ষ? ◈ ইরান ইরানই আছে, ঝুঁকিতে বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ ◈ চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই দেশব্যাপী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:২২ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় আক্রান্ত অভিনেত্রী কবরী লাইফ সাপোর্টে

জেরিন আহমেদ : বৃহস্পতিবার (১৫ এপ্রিল) কবরীর পুত্র শাকের চিশতী জানান, তার মায়ের অবস্থা ভালো নয়। তিনি বলেন, ‘আম্মার শরীর খুব খারাপ। চিকিৎসকরা বলছেন ক্রিটিক্যাল। দোয়া করবেন।’ হাসপাতালে কবরীর সার্বক্ষণিক দেখাশোনা করছেন ছেলে শাকের চিশতী।

করোনা আক্রান্ত হয়ে দেশের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী গত ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়৷

পরে অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এখনো সেখানেই চিকিৎসা নিচ্ছেন কবরী৷

জানা গেছে, কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক জটিলতায় ভুগছেন।

১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সারাহ বেগম কবরীর। দেশের চলচ্চিত্র অঙ্গনের সবার প্রিয়মুখ কবরী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন।

জনপ্রিয় এই অভিনেত্রী নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। সূত্র: জাগো নিউজ, প্রথম আলো, যায় যায় দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়