শিরোনাম
◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত!

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটের গোলাপগঞ্জে মন্দিরে তরুণীকে ধর্ষণের চেষ্টা, পুরোহিত গ্রেফতার

আবুল কাশেম : [২] জেলার গোলাপগঞ্জ উপজেলায় বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামে শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোক্ত মন্দিরে ধর্মসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগে জানা যায়, বন্দিরের পাশ্ববর্তী বাড়ির এক তরুণী মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ধর্মীয় শিক্ষা লাভের জন্য প্রাণগোবিন্দ দাসের কাছে যান।

[৪] এসময় পুরোহিত ও তার অপর সহযোগী কালাকোনা গ্রামের দিপংকর দেব তপন (৩৮) ওই তরুণীকে জরুরী কাজের কথা বলে মন্দিরের পাশে নিয়ে যান সেখানে তারা মেয়েটির মুখে চেপে ধরে ধর্ষণের চেষ্টা করলে তরুণী চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশ পাশের লোকজন ও তরুণীর আত্মীয় স্বজন এগিয়ে এসেনে এবং হাতে নাতে এক বৈষ্ণব (পুরোহিত) আটক করেন।

[৫] জানা যায়, প্রাণগোবিন্দ দাস ওরফে ফরেস্ট চৌহান (৪৬) এর গ্রামের বাড়ি টাংগাইল জেলার দেলহোহার থানার সিলিমপুর গ্রামের কালু চৌহানের ছেলে। সে দীর্ঘ দিন ধরে শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরে বৈষ্ণব (পুরোহিত) হিসেবে দায়িত্ব পালণ করে আসছে।

[৬] ধর্মী শিক্ষা লাভের জন্য তার কাছে প্রায়ই যাওয়া আসা করতেন এলাকার হিন্দু ধর্মের তরুণ তরুণী বিভিন্ন বয়সের অনুসারীরা। খবর পেয়ে এলাকার সর্বস্তরের জনসধারণ প্রাণগোবিন্দ দাসকে গণধোলাই দেন। তখন তার সহযোগী দিপংকর দেব তপন পালিয়ে যায়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে প্রাণগোবিন্দ দাস ও দিপংকর দেব তপনকে অভিযোক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন ।

  • সর্বশেষ