শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে সিএনজি চালকের সহায়তায় মদসহ যুবক আটক

এম.ইউছুপ রেজা : [২] বোয়ালখালীতে সিএনজি চালকের সহায়তায় বুধবার সন্ধ্যায় মদসহ মোহাম্মদ ইউনুসকে (২৫) আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।

[৩] আটককৃত মোহাম্মদ ইউনুস বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল ২নং ওয়ার্ড এলাকার মো.ইদ্রিসের ছেলে।

[৪] জানা যায়, আটককৃত ইউনুস সহ অপর এক যুবক উপজেলার পূর্ব কালুঘাট এলাকা হতে একটি সিএনজি টেক্সি ভাড়া করে কড়লডেঙ্গা পাহাড় থেকে লেবু আনার কথা বলে কড়লডেঙ্গা পাহাড়ের চাকমা পাড়া এলাকায় নিয়ে যায় এবং ওইখান থেকে বস্তা এবং কাটন র্ভতি দুই কাটন বাংলা মদ সিএনজি গাড়িতে তুলে।

[৫] সিএনজিতে বাংলা মদ তোলার বিষয়টি সিএনজি চালক বুঝতে পেরে সিএনজিটি চালিয়ে গোমদন্ডী ফুলতল এসে সরাসরি ট্রাফিক সার্জনের অস্থায়ী অফিসে দাঁড় করায়।
পরে ট্রাফিক সার্জন বোয়লখালী থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে মদসহ ইউনুসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

[৬] বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, মদসহ আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়