শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে কুখ্যাত জলদস্যু মকছুদ আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭

রাজু চৌধুরী : [২] নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে মকছুদ আলম (৩৯) নামে এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

[৩] বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ মিডিয়া সেলের সহকারী পরিচালক মো. নূরুল আবছার​। তিনি জানান, গত ৮ এপ্রিল চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে একটি ফিশিং বোট কুতুবদিয়া এলাকার তাবলারচর বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায় সে। এরপর বোট মালিকের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

[৪] বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থেকে বোটটি উদ্ধার করে র‍্যাব। এরপর ঢাকা ট্রাংক রোডস্থ ইস্পাহানি সামিট অ্যালাইয়েন্স টার্মিনাল লিমিটেড’র ভিতর অভিযান চালিয়ে কুখ্যাত জলদস্যু মকছুদ আলমকে গ্রেপ্তার করা হয়।

[৫] আটককৃত মকছুদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় জলদস্যু আইনে ও কক্সবাজারের কুতুবদিয়া থানায় অস্ত্র আইনে মামলা আছে বলে জানান নূরুল আবছার। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়