শিরোনাম
◈ অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি: তারেক রহমান ◈ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে জামায়াত আমিরের কড়া বার্তা ◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো?

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০২:৩৮ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজত ইসলামের নেতাদের গ্রেপ্তার ও হয়রানী বন্ধের দাবি জানিয়েছেন ওলামা মাশায়েখরা

ইসমাঈল ইমু : [২] হেফাজতে ইসলামের নেতাদের গ্রেপ্তার ও দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদ জানিয়েছেন সমমনা ওলামা-মাশায়েখরা। বৃহস্পতিবার এক টেলিকনফারেন্সে ওলামা-মাশায়েখরা দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

[৩] ওলামা-মাশায়েখরা বলেন, গত ২৬, ২৭ ও ২৮ মার্চ পরিস্থিতির পরবর্তী অবস্থা দেশবাসীর সামনে স্পষ্ট। দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে যেভাবে মিথ্যাচার ও তাদের মানহানি করা হচ্ছে, এতে মনে হচ্ছে আলেম-ওলামারা ভিনদেশি নাগরিক। এই পরিস্থিতি চলতে থাকলে কেউই আল্লাহর পাকড়াও থেকে রেহাই পাবে না। নিরীহ মাদরাসার ছাত্র শিক্ষকদের ওপর অন্যায়ভাবে গুলি চালিয়ে শহীদ করে দেওয়া এবং শত শত নিরাপরাধ মানুষকে জীবনের তরে পঙ্গু করে দেওয়া হচ্ছে, আবার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।

[৪] শুধু তাই নয় আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নতুন করে মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা ইলিয়াস হামিদী, মুফতি শরীফুল্লাহ ও মুফতি বশির উল্লাহসহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চারজন, ভোলায় সাতজন, সিলেটে সাতজন, গাজীপুরে চারজন, নরসিংদীতে একজনকে ডিবি অফিসে হয়রানি ও গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে।

[৫] ওলামা মাশায়েখরা বলেন, বর্তমান সরকারদলীয় প্রশাসন ভিন্ন মতাবলম্বীদের জন্য দেশটাকে একটি কারাগারে পরিণত করেছে। এ দেশের মানুষের আস্থার প্রতীক, আদর্শ ও শান্তিপ্রিয় সমাজ বিনির্মাণের চালিকাশক্তি ওলামায়ে কেরামদের ওপর জেল জুলুম নির্যাতন বন্ধ করুন। অন্যায়ভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নি:শর্ত মুক্তি দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়