শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০১:২২ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুম্ভ মেলায় নয়শীর্ষ সন্ন্যাসী করোনা আক্রান্ত, মেলায় অংশগ্রহণকারী কয়েক’শ ভক্তও সংক্রমিত

সুমাইয়া ঐশী: [২] গত মঙ্গলবার ৩০ লাখের বেশি মানুষ গঙ্গার পবিত্র স্নানে অংশ নিয়েছেন। এদিন ঐ তীর্থ স্থান থেকে ২০ হাজার নমুনা সংগ্রহ করা হয়, তার মধ্যে শনাক্ত হয়েছে ১১০ জন। এর আগে সোমবার ১৮৪ জন ভক্ত করোনা শনাক্ত হন। মহামারির মধ্যেও কুম্ভ মেলার অনুমতি দেওয়ার জন্য সাধারণ জনগণের ক্ষোভের শিকার হচ্ছে সরকার। বিবিসি

[৩] এদিকে, ১৪টি হিন্দু গোষ্ঠীর জোটের সভাপতি নরেন্দ্র গিরি করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে, মেলায় অংশ নিয়ে উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব করোনা আক্রান্ত হয়েছেন, এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও করোনা আক্রান্ত। আল জাজিরা

[৪] মঙ্গলবার শুধু হরিদ্বারে নতুনভাবে শনাক্ত হয়েছেন ৫৯৪ জন, এতে সেখানে মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৮১২ জন। বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখের বেশি, এত সংখ্যক মানুষ একদিনে এর আগে দেশটিতে সংক্রমিত হয়নি। হিন্দুস্তান টাইমস

[৫] উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরাথ সিং রাওয়াত জানান, যথাযথ বিধি-নিষেধ মেনেই কুম্ভ মেলা চলছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে আমরা প্রস্তুত। তার মতে, মা গঙ্গার আশির্বাদ প্রবাহিত হচ্ছে নদীতে। সুতরাং সেখানে কোনও করোনা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়