শিরোনাম
◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১১:১৭ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ১১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় লকডাউনের প্রথম দিনে তিন ব্যবসায়িকে অর্থদন্ড।

জাকারিয়া জাহিদ: করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় সাত দিনের লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথম দিনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত তিন ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছে। বুধবার(১৪ এপ্রিল ) দুপুরের দিকে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে টিংকু মূখার্জীকে পাঁচ হাজার টাকা, মোকছেদুল এবং মো.অলিউল্লাহকে এক হাজার টাকা করে মোট সাত হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। এ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমন নিয়ন্ত্রনে লকডাউনে যথার্থভাবেই মানা হচ্ছে। প্রয়োজনীয় পরিবহন ছাড়া অন্যন্যা যানবাহন চলাচলসহ বাজারের বিভিন্ন শপিং মল বন্ধ রয়েছে। এর ফলে লোকজনের সংখ্যাও অনেক কম। এছাড়া কুয়াকাটা-কলাপাড়া মহাসড়ক ও বাস স্টেশনের বিভিন্ন পয়েন্টে পুলিশ টহল অব্যাহত রয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন,করোনার ভয়াবহতায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কলাপাড়া থানা পুলিশ মাঠে কাজ করছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, লকডাউনের প্রথম দিনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে তিন ব্যবসায়িকে অর্থদন্ড করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ