শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৯:৪৭ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৯:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধিনিষেধ না মানায় ৫২ মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: [২] করোনা ভাইরাসের সংক্রমণরোধে বিধি-নিষেধ চলাকালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। বিধিনিষেধের প্রথম দিন বুধবার করপোরেশনের আটটি অঞ্চলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৫২টি মামলায় মোট ৪৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছে।

[৩] বুধবার সন্ধ্যায় ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসি’র অঞ্চল-১ এ আটটি মামলায় দুই হাজার ২০০ টাকা, অঞ্চল-২ এ সাতটি মামলায় এক হাজার ৫০০ টাকা, অঞ্চল-৩ এ ছয়টি মামলায় ১৫ হাজার ৬০০ টাকা, অঞ্চল-৪ এ আটটি মামলায় তিন হাজার ৪০০ টাকা, অঞ্চল-৫ এ সাতটি মামলায় আট হাজার ৯০০ টাকা, অঞ্চল-৬ এ সাতটি মামলায় ছয় হাজার ৫০০ টাকা, অঞ্চল-৭ এ তিনটি মামলায় চার হাজার টাকা, অঞ্চল-৮ এ সাতটি মামলায় সাত হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ