শিরোনাম
◈ যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী ◈ ৩০০ প্লাস্টিকের ড্রাম দিয়ে অবিশ্বাস্যভাবে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার!(ভিডিও) ◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৮:০২ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুভমেন্ট পাস নিয়ে যাচ্ছিলেন শিং মাছ কিনতে, জরিমানা দিলেন ৩ হাজার টাকা

সুজন কৈরী: [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বুধবার থেকে ৮ দিনের বিধিনিষেধের মধ্যে জরুরি কাজে বাইরে বের হওয়া নাগরিকদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। পাসে উল্লেখিত কারণ ছাড়া অন্য কোনও কারণে বাসা থেকে বের হওয়া যাবে না।

[৩] তবে কঠোর এই বিধিনিষেধ শুরুর দিন বুধবার দুপুরে শিং মাছ কিনতে উত্তরা এলাকার বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে ১৭ দশমিক ৭ কিলোমিটার দূরে মালিবাগে যাচ্ছিলেন এক ব্যক্তি। তিনি চলাচলের জন্য আবেদন করে মুভমেন্ট পাস নিয়েছিলেন। কিন্তু পথে রামপুরায় তাকে থামায় পুলিশ। আজিজ পুলিশ সদস্যদের তার মুভমেন্ট পাস দেখান। পাসে উল্লেখ করেন বাজার করার কথা। এটি দেখালেও কঠোর অবস্থানে ছিলেন ট্রাফিক পুলিশ সদস্য।

[৪] কর্তব্যরত সার্জেন্ট শেখ জোবায়ের আহমেদ মনে করেছেন, কঠোর বিধিনিষেধের মধ্যে শিং মাছ কিনতে উত্তরা থেকে মালিবাগ যাওয়াটা পাসের অপব্যবহার। আর সেই অপব্যবহারের জন্য জরিমানা গুনতে হবে বের হওয়া ব্যক্তিকে। পরে সরকারি আদেশ অমান্য করার অভিযোগে রামপুরায় বিটিভি কার্যালয়ের সামনে বসানো চেকপোস্টে ওই ব্যক্তিকে জরিমানা করা হয় তিন হাজার টাকা।
সার্জেন্ট বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে। আমরা তা বাস্তবায়ন করছি। একজন মানুষ উত্তরা থেকে মালিবাগে শিং মাছ কিনতে যাচ্ছে- এটা কোনোভাবেই জরুরি কাজ হতে পারে না।

[৫] এদিকে পুলিশের বিবেচনায় মুভমেন্ট পাসের অপব্যবহার করা অনেকেই গুনেছেন এমন মামলা-জরিমানা। তবে এসব জরিমানা শুধু যারা প্রাইভেটকার, মাইক্রোবাস বা মোটরসাইকেলের মতো ব্যক্তিগত যান ব্যবহার করছেন তাদের করা হচ্ছে। প্রয়োজন ছাড়া হেঁটে বা রিকশায় চড়ে যারা বের হয়েছেন তাদের পাস না থাকলে বাসায় ফিরিয়ে দিচ্ছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়