শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে মুক্তিযোদ্ধার জমি বিক্রির টাকা আত্মসাৎ : ইউপি সদস্য কারাগারে

ফাহাদ রহমান: [২] কুমিল্লার মুরাদনগরে এক দৃষ্টি প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার জমি বিক্রির টাকা আত্মসাৎ এর দায়ে ইউপি সদস্য আলী নেওয়াজ (৬০) কে কারাগারে পাঠিয়েছে পুলিশ। [৩]বুধবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৭২) এর অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্য আলী নেওয়াজকে আটক করা হয়।

[৪] আটককৃত আলী নেওয়াজ উপজেলার জাহাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও সাতমোড়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

[৫] অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০১৭ সালের ২৪ মে উপজেলার জাহাপুর ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি মৌজার ৩৮৩ দাগের মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও তার পরিবারের যৌথ ০২ শতক জমি ইউপি সদস্য আলী নেওয়াজ কাউকে কিছু না জানিয়ে ১৪ লাখ টাকার বিনিময়ে সাতমোড়া গ্রামের আক্তার হোসেন ও সুবিলারচর গ্রামের মজিবুর রহমানের নিকট বিক্রয় করে দেয়।

[৬] পরবর্তীতে জমি বিক্রির বিষয়টি আলী নেওয়াজের কাছে জানতে চাইলে সে ওই মুক্তিযোদ্ধার ভাগের টাকা দিয়ে দিবে বলে তাকে সান্তনা দেয়। এক পর্যায় জামি বিক্রির কোন প্রকার টাকা না দিয়ে জোর পূর্বক ওই জমিতে দোকন নির্মাণ শুরু করে আলী নেওয়াজ। এ বিষয়ে স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় বহুবার শালিস হলেও কোন প্রকার ফলাফল না পেয়ে বুধবার সকালে মুরাদনগর থানায় এসে মুক্তিযোদ্ধা আবুল কাশেম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন।

[৭] এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেমের অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে ইউপি সদস্য আলী নেওয়াজ কে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ