শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে ২৫ আইপিএল জুয়াড়ি গ্রেপ্তার

সুজন কৈরী: [২] ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার বন্ধ সাতগাঁও এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ২৫জন জুয়ারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন- মানিক (৪২), রুবেল (২০), নূর জামাল (৩০), রায়হান (২৪), সোহাগ (২৮), সুমন (২৮), মনির হোসেন (২৭), সোহাগ (২৩), মাছুম (৩৩), আলামিন (২৫), আবুল কালাম (২৮), মানিক (২৫), নূর আলম (৫৪), মারুফ (২৪), সেলিম (২২), ভুলু (২৮), শাহ আলম (৩০), আকরাম (২৩), জসীম (৩২), খোরশেদ আলম (২৯), আরিফ (৩০), শাওন (২৫), শরীফ (৪০), আয়াত আমিন (২৩) ও সোহেল (২৭)।

[৪] বুধবার র‌্যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি টেলিভিশন, ১টি রিমোট কন্ট্রোল, ১টি টিনের কৌটা, ২১টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার অনলাইন জুয়াড়ি। বেশ কিছুদিন ধরে একে অন্যের সাথে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আইপিএল খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে এবং জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ ঘটনায় বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়