শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:৪৪ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজা ও নামাজ কবুলের দোয়া

ডেস্ক রিপোর্ট: ক্ষমা পাওয়ার এবং ইবাদত কবুলের মাস রমজান। রমজানের প্রথম দিনেই আল্লাহর কাছে রোজা-নামাজ কবুলের পাশাপাশি ক্ষমা প্রার্থনার বিকল্প নেই। যার রোজা ও নামাজ কবুল হবে এবং আল্লাহর ক্ষমা পাবে, সেই সফলকাম। দুনিয়া ও পরকালের সফলতা পেতেই আজকের দোয়া-

اَللَّهُمَّ اجْعَلْ صِيَامِيْ فِيْهِ صِيَامَ الصَّائِمِيْنَ, وَقِيَامِيْ فِيْهِ قِيَامَ الْقَائِمِيْنَ، وَنَبِّهْنِيْ فِيْهِ عَنْ نَوْمَةِ الْغاَفِلِيْنَ، وَهَبْ لِيْ جُرْمِيْ فِيْهِ يَا إلَهَ الْعَالَمِيْنَ، وَاعْفُ عَنِّيْ يَا عَافِيًا عَنِ الْمُجْرِمِيْنَ
উচ্চারণ : আল্লাহুম্মাঝআল সিয়ামি ফিহি সিয়ামাস সায়িমিনা; ওয়া ক্বিয়ামি ফিহি ক্বিয়ামাল ক্বায়িমিনা; ওয়া নাব্বিহনি ফিহি আন নাওমাতিল গাফিলিনা; ওয়াহাবলি ঝুরমি ফিহি ইয়া ইলাহাল আলামিনা; ওয়াফু আন্নি ইয়া আফিয়া আনিল মুঝরিমিন।

অর্থ : হে আল্লাহ ! আমার আজকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ করুন। আমার নামাজকে কবুল করুন প্রকৃত নামাজিদের নামাজ হিসেবে। আমাকে জাগিয়ে দিন অজ্ঞতার ঘুম থেকে। হে জগতসমূহের প্রতিপালক! আজকের দিনে আমার সব গোনাহ ক্ষমা করে দিন। আমার যাবতীয় অপরাধ ক্ষমা করে দিন, হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রথম রমজানের প্রত্যেক নামাজসহ ইবাদাত-বন্দেগিতে এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করে নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন। আমিন। সূত্র: জাগো নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়