শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৯:১৫ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় অঘটনের পর বাইডেনের কুকুরকে হোয়াইট হাউস ছাড়তে হলো

তাহমীদ রহমান:[২] হোয়াইট হাউসে আসার পর পরই দুইজনকে কামড়ে দিয়েছিলো মেজর। প্রথম কামড়ের পর তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছিল কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আবার নতুন করে  কামড়েছে একজনকে। ফলে তাকে হোয়াইট হাউস ছেড়ে যেতে হচ্ছে বাড়তি প্রশিক্ষণের জন্য। এনডিটিভি

[৩] জিল বাইডেনের মুখপাত্র জানিয়েছেন, প্রশিক্ষণ হবে মেজরের স্বভাব বদলের জন্য। হোয়াইট হাউসে প্রচুর মানুষ সব সময় থাকেন। ফলে নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে অসুবিধা হচ্ছে মেজরের। বাইডেনের আরো একটি জার্মান শেফার্ড কুকুর আছে নাম চ্যাম্প।

[৪] হোয়াইট হাউসে নিজের পোষ্যদের নিয়ে যাওয়ার একটা রীতি আছে অ্যামেরিকার প্রেসিডেন্টদের মধ্যে। ওবামার দুইটি কুকুর ছিল। জর্জ বুশের তিনটি কুকুর ছিল। ডয়চে ভেলে

  • সর্বশেষ
  • জনপ্রিয়