শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৯:১০ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাসে অনেক জ্বীন মারা গেছে, আক্রান্তের সংখ্যা অগণিত: হাস্যরসের সৃষ্টি!

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসে জ্বীনও মারা যাচ্ছে। এরকম একটি পোস্ট নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে। নেটিজেনরা স্কিনসট দিয়ে নানা-রকম হাস্যরসাত্মক পোস্ট করে যাচ্ছে।

এমডি আজমির হোসেন লিখেন, করোনা ভাইরাসে জ্বীন ও মারা যাচ্ছে।
জ্বীনদের এক বৃদ্ধ সদস্য এই খবর নিশ্চিত করেছেন...
করোনা ভাইরাসে অগনিত জ্বীন মারা গিয়েছে। এপর্যন্ত অনেক জ্বীন আক্রান্ত হয়ে পড়েছে। এর সংখ্যা কত বলা যাবেনা।

ইতিহাস সিলিব্রিটি কায়-কাউস লিখেন, এদের দেখার কী কেউ নাই? যতদূর জানি নৈশভোটে এদের বিশাল অবদান ছিল। এরা তো গরম ভাঁপও নিতে পারবেনা আবার সরিষার তেলও নাকে দিতে পারবেনা। অন্তত উধাও হয়ে যাওয়া হাসপাতালটা হলেও তো এদের জন্য বরাদ্দ দিতে পারে।

পোস্টটি আমাদেরসময়.কমের পাঠকদের জন্য নিচে হুবহু দেওয়া হলো :

‍‌‌''করোনা ভাইরাসে জ্বীন ও মারা যাচ্ছে। আমার একজন বয়োবৃদ্ধ উস্তাদ যিনি বিশাল একিট মাদ্রাসার মোহতামিম। এবং তিনি অনেক জ্বীনকে তার নিয়ন্ত্রণে রাখেন যেটি এলাকার সবাই জানে ও জ্বীনে ধরা রুগিদের ফলোপদ চিকিৎসা করেন।
গতকাল রাতে জ্বীনদের এক বৃদ্ধ সদস্য এসে হুজুরকে বলেছেন, হুজুর, করোনা ভাইরাসে অগনিত জ্বীন মারা গিয়েছে এ পর্যন্ত অনেক জ্বীন আক্রান্ত হয়ে পড়েছে। এর সংখ্যা কত বলা যাবেনা। আমাদের জন্য খাঁছ করে দোয়া করুন। ''

মৌরি সিদ্দিকা লিখেন, এইডা কিছু হইলো ...😁🤓

 

সি নাসিম এ লিখেন, হাসপাতাল তো উধাও করিয়াছে উহারাই! কামেলে আওলিয়া হজরত কাদেরিয়া জ্বীন হাজির- নাজির করিয়া জানিতে পারিয়াছেন এই খবর। যেহেতু ইহা অত‍্যন্ত স্পর্শ কাতর সংবাদ তাই অদ‍্যাবধি জনসমক্ষে প্রচার করেন নাই! জ্বীনের বাদশার তত্বাবধানে তাহারা বর্তমানে সেখানেই চিকিৎসা লইতেছে, আপনারা দুশ্চিন্তা মুক্ত থাকুন!

  • সর্বশেষ
  • জনপ্রিয়