শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০২:৫০ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারাবিতে ২০ জনের বেশি প্রবেশে বাঁধা, মুসুল্লিদের জেরায় ইমাম(ভিডিও)

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে তারাবির নামাজে সরকারি নিয়ম মেনে ২০ জন প্রবেশের কথা ইমামরা জানালে বিভিন্ন মসজিদেই তাদেরকে কঠোর জেরা করেন মুসুল্লিরা।

কোথাও কোথাও মুসুল্লিদের উত্তেজিত হবার কথাও জানান ইমামরা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে মাগরিবের নামাজের পরেই বিভিন্ন মসজিদে জানিয়ে দেওয়া হয় স্বাস্থ্যবিধি মেনে মসজিদের কর্মরতদেরসহ অনধিক ২০ জনের নামাজ আদায় করা হবে। এ কারণে যারা আগে আসবেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। অন্যদের প্রবেশ করতে দেওয়া হবে না।

এমনি ঘোষণা দেন নারায়ণগঞ্জ মাসদাইকে সিটি করপরেশনের কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে ইমাম বদর শাহের এমন ঘোষণায় মুসুল্লিরা ক্ষুব্দ হয়ে উঠেন। অনেকেই তাদের মসজিদের ভেতরেই জেরা শুরু করেন। তিনি সবাইকে এটি সরকারি নির্দেশনা এবং লকডাউন চলাকালে এই নিয়ম চালু থাকবে বলে বোঝানোর চেষ্টা করেন। এক পর্যায়ে মুসুল্লিরা মসজিদের বাইরে বের হয়েও তাকে জেরা করেন।

এদিকে অনেক মসজিদেই তারাবিতে নিয়মের বাইরে মুসুল্লিরা নামাজ আদায় করেছেন ২০ এর অধিক। তবে সকলেই স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্বে থেকেই নামাজ আদায় করেছেন।

শহরের মাসদাইর এলাকায় বাসিন্দা আফজাল হোসেন বাংলানিউজকে জানান, এটা কোনো কথা হতে পারে না। আমাদের সবার বাড়ি এ এলাকায়, তো আমরা কি অন্য এলাকার মসজিদে গিয়ে তারাবি আদায় করবো? আর খতম তারাবি তো বাসায় পড়তেও পারবো না। এই নিয়মের কোনো মানে হয় না। আমরা তো স্বাস্থ্যবিধি মেনেই দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করছি।

বিভিন্ন মসজিদের ইমামরা জানান, সরকারি নির্দেশনা জানিয়ে মুসুল্লিদের সতর্ক করেছি। এখন তারা নামাজ পড়তে স্বাস্থ্যবিধি মেনে যদি কিছু মানুষ বেশিও হয় তবে আমরা নিষেধ করতে পারিনি।
সূত্র- বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়