শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোরহানউদ্দিনে বিনামূল্যে সার-বীজ পেলেন ১ হাজার ৭০০ কৃষক

মনিরুজ্জামান : [২]  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আউশ ধান আবাদের জন্য প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার-উফশী বীজ পেলেন ১৭০০জন কৃষক।

[৩] মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আউশ চাষের জন্য উচ্চফলনশীল বীজসহ সার বিরতণ করা হয়েছে।

[৪] এতে প্রধান অতিথি ছিলেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ,উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক,কৃষি সম্প্রসারণ অফিসার কাজী রমজান আলী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

[৫] বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিস জানায়,উপজেলা ১৭০০ জন কৃষককে ১ বিঘা করে জমি চাষের জন্য প্রত্যেককে ৫ কেজি উফশী আউশ বীজ,২০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়