শিরোনাম
◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা ◈ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ বিশ্বে যেসব প্রভাব পড়তে পারে ◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান ◈ নারী এ‌শিয়া কা‌পে উত্তর কোরিয়ার কাছে ৫ গো‌লে হার‌লো বাংলাদেশ  ◈ যুক্তরাষ্ট্র ইরানের স্কুলে হামলার জন‌্য দায়ী : রয়টার্স 

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর এসপি মাসুদ করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১২ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা হলে তাঁর করোনা শনাক্ত হয়। বার্তা২৪

মঙ্গলবার (১৩ এপ্রিল) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসপি মাসুদ হোসেনের সর্দি ছিল। তাই বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে তিনি নমুনা দেন। এরপর রামেকের ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনি আরও জানান, রাতে করোনা পজিটিভ থাকার বিষয়টি জেনে বাসায় আইসোলেশনে চলে গেছেন এসপি মাসুদ হোসেন। তাঁর শারীরিক অবস্থা ভালো আছে বলেই জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।

উল্লেখ্য, সোমবার রামেকের ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৮টি নমুনায় করোনা শনাক্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়