শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:৫৫ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশেষজ্ঞদের দাবি, চীনের একটি গোপন নৌবাহিনী আছে, যার অস্তিত্বই স্বীকার করে না বেইজিং

আসিফুজ্জামান পৃথিল: [২] এই বাহিনীটিকে বলা হচ্ছে লাইট ব্লু মেন। বিশেষজ্ঞদের মতে এই মেরিটাইম মিলিশিয়াটির হাতে কয়েকশ নৌযান থাকতে পারে। সদস্য হতে পারে কয়েক হাজার। এদের অস্তিত্বই স্বীকার করে না বেইজিং। তাদের তথাকথিত বাহিনী বলছে দেশটি। সিএনএন

[৩] তবে পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করেন, দক্ষিণ চীন সাগরে প্রভাব বাড়াতে বাহিনীটিকে ব্যবহার করে চীন। এদের ব্যবহার করে চীন অতি অল্প সময়েই সাগরটিতে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে পারবে। এমনকি সামরিক অভিযান চালিয়ে তার অস্তিত্বও অস্বীকার করতে পারবে।

[৪] গত মাসে এই মিলিশিয়া খবরের শিরোনাম হয়। সেসময় ২ শতাধিক চীনা মাছ ধরা নৌকা ফিলিপাইনের স্পার্টলি দ্বীপপুঞ্জের হুইটসান রিফে জমায়েত হয়। এই নৌকাগুলোর মালিক মনে করা হচ্ছে এই লাইট ব্লু মেনকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়