শিরোনাম
◈ দেশে সাইবার অপরাধ মোকাবিলায় এবার পুলিশের বিশেষ ইউনিট ◈ শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই রুমির বার্তা, ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ ◈ অরুণাচল সীমান্তে ভারত-চীন সেনাদের মুখোমুখি অবস্থান, নতুন করে উত্তেজনা ◈ আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্টে , জানা গেল কারণ ◈ ব্যাংকে আমানতের সুদ কমছে, সঞ্চয়ের টাকা কোথায় রাখলে নিরাপদ ও বেশি লাভ? ◈ সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা যাচাই করছে সরকার ◈ সাজেকে অবরোধ-সহিংসতায় পর্যটন ব্যবসায় ধসের শঙ্কা, পর্যটকশূন্য ভ্যালিতে ৭৬ কোটি টাকার ব্যবসা নিয়ে শঙ্কা! ◈ মাতারবাড়ীতে কয়লার ছাই ফেলার জমিতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ, অর্থায়ন করবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ◈ আসামি নিয়ে ফেরার পথে কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত ◈ আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা কমে নতুন দর যা হল

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:৩১ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে ইটভাটা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

ফাহাদ রহমান: [২] কুমিল্লার মুরাদনগরে মোমেন মিয়া (২৮) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] নিহত শ্রমিক মোমেন মিয়া উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ও শারমিন ব্রিকসের (ইঞ্জিন মিস্ত্রী)। নিহত মোমেনের একটি ২ বছরের ছেলে সন্তান রয়েছে পাশাপাশি তার স্ত্রী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা।

[৪] সোমবার দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ত্রিশ এলাকার শারমিন ব্রিক ফিল্ড নামে এক ইটভাটার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

[৫] তবে নিহত মোমেনের বড় ভাই এরশাদের দাবি তার ভাই গত রবিবার বিকেলে সুস্থ-স্বাভাবিকভাবে অন্যান্য দিনের মতো ব্রিক ফিল্ডে কাজ করতে গিয়েছিল। তাই তারা মোমেনের মৃত্যুটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। তাদের দাবি সঠিক ভাবে তদন্ত করলে আমার ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ রেড়িয়ে আসবে।

[৬] এদিকে নিহত শ্রমিক মোমেনের মৃত্যুর ব্যাপারে মুঠোফোনে বারবার চেষ্টা করেও শারমিন ব্রিকসের মালিক পক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি।

[৭] এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, শারমিন ব্রিক ফিল্ডের একটি কক্ষে মোমেন মিয়ার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মুরাদনগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ