শিরোনাম
◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি?

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরমাণু কেন্দ্রের বর্জ্য সাগরে ফেলার অনুমতি দিল জাপান

রাকিবুল রিফাত: [২] ফুকুশিমা পরমাণু কেন্দ্রের বর্জ্য সাগরে ফেলার অনুমতি দিয়েছে জাপান সরকার। মঙ্গলবার জাপান সরকার এই অনুমোদনের কথা জানিয়েছে। গার্ডিয়ান

[৩] সাগরে ফেলা এই পরমাণু বর্জ্যের পরিমাণ ১০ লাখ টনের বেশি হবে। জাপান বলছে, এই সিদ্ধান্ত নিতে তারা এক বছর ধরে আলোচনা করে আসছে। জাপানের এই সিদ্ধান্তের ফলে সাগরের পানিতে ক্ষতিকর উপাদান মিশে গেলে খাবার পানি সংগ্রহ যাবে না। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হবে জেলেরা।

[৪] জাপানের এই ঘোষণার বিরোধিতা করেছে চীন ও দক্ষিণ কোরিয়া। স্থানীয়ভাবেও এই পরিকল্পনার অনুমোদন না দিতে নানা আন্দোলন চলছিল।

[৫] টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি পরিচালিত ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে জাপান প্রতি বছর বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে থাকে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়