শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৮:২০ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে ইউএনও-এর নম্বর ক্লােন করে টাকা দাবি

রাজু আহমেদ রমজান: [২] জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান-এর সরকারি মোবাইল নম্বর ক্লােন করে টাকা দাবির অভিযোগ উঠেছে।

[৩] জানা গেছে, সােমবার রাতে (১২ এপ্রিল) নম্বরটি ক্লােন করা হয়। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানে ল্যাপটপ বরাদ্দ পাওয়ার কথা বলে বিকাশে টাকা পাঠানোর দাবি জানানো হয়ে। বিষয়টি বুঝতে পেরে বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে যোগাযোগ করলে ঘটনা জানাজানি হয়।

[৪] পরে ইউএনও মেহেদী হাসান ইউএনও জগন্নাথপুর ফেসবুক পেজে প্রতারক হতে সাবধান থাকার আহবান জানিয়ে তাঁর সরকারি নম্বরটি ক্লােন হওয়ার কথা জানান।

[৫] ইউএনও মেহেদী হাসান বলেন, খবর পেয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে বিকাশ নম্বরটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে কারও কাছ থেকে টাকা নেয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া প্রতারণার বিষয়ে সতর্ক হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ