শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৯:০১ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শন করলেন বিদেশী সামরিক কর্মকর্তাবৃন্দ

ইসমাঈল ইমু : [২] বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বহুজাতিক সামরিক অনুশীলন ‘শান্তির অগ্রসেনা’ এর অংশ হিসাবে সোমবার বিকালে রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে, ডেপুটি চীফ অফ অপারেশন -ভুটান সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল দরজি রিনচেন, জাতিসংঘ মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড মিশন ইন সেন্ট্রাল আফ্রিকা (মিনুসকা), মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড মিশন ইন মালি (মিনুসমা) এবং ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদান এর ফোর্স কমান্ডারসহ দেশী/বিদেশী উচ্চচপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ।

[৩] পরিদর্শনে আগত অতিথিবৃন্দ বিপসট এর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম উপভোগ করেন এবং প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট এর সাথে বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রশিক্ষণের বিষয়ে মতবিনিময় করেন। বিপসট বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর একটি আর্ন্তাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশন, শান্তি ও নিরাপত্তা বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

[৪] বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা সকল অতিথি বৃন্দকে অভ্যর্থনা জানান। পরিদর্শনের অন্যতম বিষয়বস্তু হিসেবে বিপসট এর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম উপস্থাপন ছাড়াও বর্তমান সময়ের শান্তিরক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ম্যানডেট- প্রতিকূল পরিস্থিতির আলোকে ‘বেসামরিক জনগণের নিরাপত্তা’ সংক্রান্ত বাস্তবধর্মী অভিযানের একটি মহড়া প্রদর্শন করা হয়।

[৫] পরিদর্শনকালে বাংলাদেশের আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লে. জেনারেল এস এম মতিউর রহমান ছাড়াও সেনাসদরের বিভিন্ন পরিদপ্তরের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদেশী অতিথিবৃন্দ বিপসট এর প্রশিক্ষণের মান ও প্রশিক্ষণ সুবিধাদি এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশী শান্তিরক্ষীদের মহতি অবদানের ভূয়সী প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়