শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:০৭ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কল্পনা নয়, বাস্তব জীবনের অংশ হতে যাচ্ছে আয়রন ম্যানের বডি আর্মার

আসিফুজ্জামান পৃথিল: [২] একবার কল্পনা করুন, আপনি একটি বডি আর্মার পরে আছেন, যা আপনাকে শক্তিশালী ও ক্লান্তিহীন করে তুলছে। এই ধরণের প্রযুক্তিকে বলা হয়, এক্সোস্ক্যালিটন। এতোদিন আয়রনম্যানের মতো সুপারহিরো সিনেমায় এই ধরণের আর্মার দেখা গেলেও এখন বিশ্বের বিভিন্ন দেশে তৈরি ও পরা হচ্ছে এগুলো। বিবিসি

[৩] স্যুইটএক্স এর প্রতিষ্ঠাতা হোমায়ুন কাজোরুনি বলেন, ‘আমার কোনসও সন্দেহ নেই যে, একদিন সুপারস্টোরগুলোতে এই ধরণের স্যুট বিক্রি হবে। এগুলো এমন দামে পাওয়া যাবে, আপনি চাইলেই কিনতে পারবেন।’

[৪] সহজ কথায় বলতে গেলে, এটি এমন এক স্যুট, যা পরিধাণকারীকে সহায়তা করে, ঢেকে রাখে এবং নিরাপত্তা দেয়। মাঝেমধ্যে এগুলোকে পরিধানযোগ্য রোবটও বলা হয়। এগুলো ব্যাটারি ও কম্পিউটারচালিত হতে পারে।

[৫] জানা যায় ২০২০ সালে এক্সোস্ক্যালিটনের বৈশ্বিক বাজার ছিলো ৩৯২ মিলিয়ন ডলারের। ২০২০ সালে এটি হবে ৬৮০ কোটি ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়