শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নদীতে বিকল জাহাজ, ৯৯৯ এ ফোনে ১১ জন নাবিক উদ্ধার

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে ইঞ্জিন বিকল হয়ে নদীতে নিয়ন্ত্রণহীন ঘোরাঘুরি করতে থাকা জাহাজ থেকে ১১ জন ক্রুকে উদ্ধার করেছে নৌ পুলিশ। বিপদগ্রস্থ জাহাজ ক্রুর ফোন পেয়ে ওই ১১ জনকে উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দিয়েছে খুলনার দাকোপ নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, রোববার রাত সাড়ে ১০টায় মংলা নোয়াপাড়া নদীপথের পশুর নদী ও রূপসা নদীর মোহনায় ইঞ্জিন বিকল হয়ে উদ্দেশ্যহীন ঘুরতে থাকা কয়লাবাহী লাইটার জাহাজ এমভি আল ফান্টাস-১ এর একজন ক্রু রাশেদুল ইসলাম ফোন করে জানান, তাদের জাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেছে। নদীতে নিয়ন্ত্রণহীন ঘোরাঘুরি করছে। লোড নিতে না পারায় কয়লা বোঝাই জাহাজটি নদীতে কোথাও নোঙ্গর করা যাচ্ছে না। ইতোমধ্যে অন্য দুটি জাহাজের সাথে ভয়াবহ সংঘর্ষ কোনোরকমে এড়ানো গেছে। কিন্তু হালকা ধাক্কা লেগে দুটি জাহাজেরই ক্ষতি হয়েছে। যে কোনও সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে জানিয়ে তিনি এ অবস্থা থেকে তাদের উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি খুলনা নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও দাকোপ নৌ পুলিশ ফাঁড়িকে জানায়। সংবাদ পেয়ে দাকোপ নৌ পুলিশ ফাঁড়ির একটি উদ্ধারকারী দল দ্রুত রওনা দেয়।

[৫] পরে দাকোপ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আজিম ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে অন্য একটি উদ্ধারকারী লাইটার জাহাজের সহায়তায় বিকল জাহাজটিকে নিরাপদ জায়গায় নোঙ্গর করাতে সমর্থ হন। বিকল জাহাজটি থেকে ১১ জন ক্রুকে উদ্ধার করে টহল বোটে করে নিরাপদে তীরে নিয়ে আসেন। এই সফল উদ্ধার তৎপরতার ফলে বড় ধরনের নৌ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

  • সর্বশেষ